# নাইরোবি

কেনিয়ার রাজধানী

- **পাতার ব্যানার**: [Nairobi banner.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_banner.jpg>) [no reference]
নাইরোবি (/naɪˈroʊbi/ ny-ROH-bee) কেনিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এটি কেনিয়ার দক্ষিণ-মধ্যভাগে, বিষুবরেখার ঠিক দক্ষিণ, আথি নদীর অববাহিকা অঞ্চলে, সমুদ্র সমতল থেকে প্রায় ১৭৯৫ মিটার উচ্চতায় অবস্থিত। নাইরোবি নামটি মাসাই ভাষার একটি শব্দগুচ্ছ "এনকারে নাইরোবি" থেকে এসেছে, যার অর্থ "শীতল জলাশয়"; শব্দগুচ্ছটি শহরটির প্রতিষ্ঠার আগে এখানে অবস্থিত একটি পশুদের খাবার পানির প্রাকৃতিক টোল বা গর্তকে নির্দেশ করেছে। নাইরোবিকে "সূর্যতলে শ্যামল নগরী" ডাকনামেও ডাকা হয়। মূল নাইরোবি নগরীর আয়তন প্রায় ৬৯৬ বর্গকিলোমিটার (ঢাকার আয়তনের আড়াই গুণ বা কলকাতার আয়তনের সাড়ে তিন গুণ)। ২০১৯ সালের হিসাব অনুযায়ী  প্রায় ৪৪ লক্ষ অধিবাসী এবং বৃহত্তর নাইরোবি মহানগরীতে প্রায় ৯৪ লক্ষ লোক বাস করে, ফলে জনসংখ্যার বিচারে এটি পূর্ব আফ্রিকার বৃহত্তম এবং সমগ্র আফ্রিকা মহাদেশের ৬ষ্ঠ বৃহত্তম নগরী।

১৯শ শতকের শেষভাগে যুক্তরাজ্য পূর্ব আফ্রিকার সিংহভাগ নিয়ন্ত্রণ করতে শুরু করে। ব্রিটিশ পূর্ব আফ্রিকা ঔপনিবেশিক কর্তৃপক্ষ ১৮৯৯ সালে উগান্ডা-মোম্বাসা রেলপথের উপরে একটি সুবিধাজনক অবস্থানে অবস্থিত অন্তর্বর্তী রেল পরিবহন কেন্দ্র হিসেবে নাইরোবি লোকালয়টিকে প্রতিষ্ঠা করে। এটি দ্রুত বড় হয়ে ওঠে ও ১৯০৫ সালে  মোম্বাসাকে পেছনে ফেলে ব্রিটিশ পূর্ব আফ্রিকার রাজধানীতে পরিণত হয়। সরকারী প্রশাসন ও বাণিজ্যের কেন্দ্র হবার সুবাদে কেনিয়ার গ্রামাঞ্চল থেকে বহু লোক এখানে অভিবাসী হয়ে বসতি স্থাপন করে, ফলে এটি আফ্রিকার অন্যতম বৃহত্তম শহরে পরিণত হয়। এসময় এটি উপনিবেশের কফি, চা ও সিসাল বৃক্ষের শিল্পকেন্দ্রে পরিণত হয়। ১৯৬৩ সালে কেনিয়া স্বাধীনতা লাভ করলে এটি কেনিয়ার রাজধানীতে পরিণত হয় এবং নতুন সংবিধান অনুসারে এর আয়তন বহুগুণ বৃদ্ধি পায়। নাইরোবি কেনিয়ার সংস্কৃতি, বাণিজ্য ও শিল্পের প্রধান কেন্দ্র। এখানে পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, সিগারেট ও আসবাবপত্রের শিল্পকারখানা আছে। নগরীর রেলগাড়িতে বহির্বিশ্বে রপ্তানির জন্য প্রস্তুতকৃত বহু পণ্য-মালামাল তুলে রেলপথে কেনিয়ার প্রধান সমুদ্রবন্দর মোম্বাসাতে প্রেরণ করা হয়। মাত্র এক শতাব্দীর ব্যবধানে নাইরোবি একটি অনাবাদী লবণাক্ত জলাভূমি থেকে সমৃদ্ধিশালী আধুনিক জাতীয় রাজধানী শহরে রূপান্তরিত হয়েছে।

জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে নগরীতে যানজট বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাতাতু নামের ছোট ছোট ব্যক্তিগত ট্যাক্সিগুলি অসহনীয় যানজটের সৃষ্টি করেছে। বন্যায় প্রায়ই সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ে। সম্প্রতি ২০২০ সালে এসে একটি দ্রুতগামী বাস গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। নাইরোবি শহরকেন্দ্র থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত; এটি আফ্রিকার ৭ম ব্যস্ততম বিমানবন্দর। নাইরোবি থেকে আফ্রিকার ২য় সর্বোচ্চ পর্বত কেনিয়া পর্বত, ভারতীয় মহাসাগরীয় উপকূল ও ভিক্টোরিয়া হ্রদে রেল ও সড়কপথে পৌঁছানোর সুবন্দোবস্ত আছে। নগরীর বহু লোক এখনও রেল পরিবহন ব্যবস্থার কর্মচারী হিসেবে কাজ করে। 

নাইরোবির পর্যটন খাত খুবই গুরুত্বপূর্ণ। নাইরোবি বিশ্ববিদ্যালয় ও কেনিয়ার জাতীয় জাদুঘর নগরীর দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। জাদুঘরটিতে কেনীয় শিল্পকলা, প্রাচীন হস্তশিল্পজাত দ্রব্য, বন্যপ্রাণী ও প্রত্নতাত্ত্বিক হোমিনিড জীবাশ্মের প্রদর্শনী আছে। ঔপনিবেশিক আমলের ভবন ও স্থাপনাগুলির মধ্যে বিচার ভবন ও মহাগির্জাটি উল্লেখ্য। এছাড়া এখানে কেনিয়ার জাতীয় নাট্যশালাও অবস্থিত। নগরীতে বেশ কিছু সুউচ্চ গগনস্পর্শী অট্টালিকা আছে, যাদের মধ্যে ২৮ তলাবিশিষ্ট চোঙাকার কেনিয়াত্তা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ভবনটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আদিবাসী ঐতিহ্যবাহী বোমাস গ্রামগুলির প্রদর্শনী কেন্দ্র, জিরাফ কেন্দ্র, মাসাই বাজার, রেল জাদুঘর, ইত্যাদি আরও কিছু দর্শনীয় স্থান। আউট অভ আফ্রিকা রচয়িতা ক্যারেন ব্লিক্সেনের নামাঙ্কিত জাদুঘরটিও দর্শনীয়।

নাইরোবি শহরের খুবই কাছে দক্ষিণ দিকে অবস্থিত নাইরোবি জাতীয় উদ্যানে বহু দর্শনার্থী ঘুরে বেড়াতে ভালবাসে। শহরকেন্দ্র থেকে মাত্র আধাঘণ্টা দূরত্বে ১১৩ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট ও সমভূমি, অরণ্য ও পাহাড়ে পূর্ণ বিরাট এই প্রাকৃতিক উদ্যানে বহুসংখ্যাক বন্যপ্রাণী, যেমন সিংহ, জিরাফ, উইল্ডেবিস্ট, কালো গণ্ডার, জেব্রা, চিতা ও বহু প্রজাতির পাখি সুরক্ষিত অবস্থায় বাস করে। উদ্যানের পাশেই একটি হাতি পালনকেন্দ্র আছে। এছাড়া নাইরোবি কেনিয়ার অন্যত্র অবস্থিত সাফারি উদ্যানগুলিতে ভ্রমণে যাওয়ার প্রবেশদ্বার হিসেবেও কাজ করে। এজন্য নাইরোবিকে আফ্রিকার "সাফারি রাজধানী" নামেও ডাকা হয়। শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এনগং পাহাড়ের ঢালে পিকনিক করতে করতে দূর থেকে দিগন্তবর্তী নাইরোবি শহরের মনোরম দৃশ্য অবলোকন করা যায়।

নাইরোবিতে কেনিয়ার জাতীয় ও আন্তর্জাতিক বহু ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত। নাইরোবির শেয়ার বা অংশীদারী বাজারটি আফ্রিকার ৪র্থ বৃহত্তম। এখানে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির প্রধান কার্যালয় অবস্থিত।

স্বাধীনতার আগে নাইরোবির জনসংখ্যার একটি বড় অংশ ইউরোপ থেকে আগত শ্বেতাঙ্গ ও দক্ষিণ এশিয়া থেকে আগত ভারতীয়-পাকিস্তানি দিয়ে গঠিত ছিল। কিন্তু স্বাধীনতার পরে এদের সিংহভাগ কেনিয়া ত্যাগ করে। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ জনগণ স্থানীয় আফ্রিকান বিভিন্ন জাতির লোক, যাদের মধ্যে কিকুয়ু জাতির লোকেরা সংখ্যায় সবচেয়ে বেশি। লোকালয়ের আদিবাসী মাসাইয়েরা সংখ্যায় খুবই কম। সিংহভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী, তবে উল্লেখ করার মতো মুসলমান সম্প্রদায় এবং অপেক্ষাকৃত ক্ষুদ্র হিন্দু ও শিখ সম্প্রদায়ও বাস করে। নগরীর লোকেরা সোয়াহিলি ও ইংরেজি ভাষায় কথা বলে।

Source: [bn.wikipedia.org](https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF); 211 Wikipedias have an article.

- **ছবি**: [Nairobi County in Nairobi Metro.png](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_County_in_Nairobi_Metro.png>) — নাইরোবি মেট্রো (সবুজ) এর আশেপাশের নাইরোবি কাউন্টি (লাল) (from bn.wikipedia.org)
- **নিদর্শন**: administrative territorial entity of Kenya [en] [no reference], বড় শহর [no reference]
- **দেশ**: কেনিয়া[^s1]

## ভূগোল

- **অবস্থানের স্থানাঙ্ক**: -1.28639, 36.8172 [imported from Wikipedia]
- **অবস্থান চিহ্নিত মানচিত্র**: [Nairobi County location map.png](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_County_location_map.png>) [no reference]
- **যে প্রশাসনিক অঞ্চলে অবস্থিত**: নাইরোবি [no reference]
- **যার অংশ**: Southern Rift Valley [en] [imported from Wikipedia]
- **সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা**: 1661 মিটার [imported from Wikipedia]
শহরটি ১°০৯′ দক্ষিণ ৩৬°৩৯′ পূর্ব এবং ১°২৭′ দক্ষিণ ৩৭°০৬′ পূর্ব স্থানে অবস্থিত এবং এর আয়তন ৬৯৬ বর্গকিলোমিটার (২৭০ বর্গমাইল)। ([ভূগোল](https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF#ভূগোল))

## নাম

- **দাপ্তরিক নাম**: Nairobi (sw) [imported from Wikipedia]
- **স্থানীয় লেবেল**: Nairobi (sw) [imported from Wikipedia]
- **জাতীয়তা সূচক বিশেষণ**:
  - Nairobien (fr) (পুংলিঙ্গ একবচন)[^s2]
  - Nairobienne (fr) (একবচন স্ত্রীলিঙ্গ)[^s2]
  - Nairobian (en) [no reference]
  - nairobienne (fr) (একবচন স্ত্রীলিঙ্গ)[^s3]
  - Monairobi (tn) [no reference]
  - nairobien (fr) (পুংলিঙ্গ একবচন)[^s3]
  - Najrobiano (eo) [no reference]
- **উচ্চারণের অডিও**: [Swa-nairobi.ogg](<https://commons.wikimedia.org/wiki/File:Swa-nairobi.ogg>) [no reference]
- **জাতীয় প্রতীক চিত্র**: [Coat of Arms of Nairobi.svg](<https://commons.wikimedia.org/wiki/File:Coat_of_Arms_of_Nairobi.svg>) [imported from Wikipedia]
- **পতাকা চিত্র**: [Flag of Nairobi.svg](<https://commons.wikimedia.org/wiki/File:Flag_of_Nairobi.svg>) [no reference]
- **পোস্টাল কোড**: 00100 [no reference]
- **স্থানীয় ডায়ালিং কোড**: 020 [imported from Wikipedia]
## সরকার

- **সরকারের প্রধান**: Sakaja Johnson [en] (2022 –)[^s4]
- **যার রাজধানী (former)**: কেনিয়া উপনিবেশ (1920 – 1963) [no reference]
- **যার রাজধানী**:
  - কেনিয়া (1963 –) [no reference]
  - নাইরোবি [no reference]
  - Nairobi Province [en] [no reference]
## জনসংখ্যাতত্ত্ব

- **জনসংখ্যা**: 11 % of কেনিয়া
- **আয়তন**: 0.12 % of কেনিয়া

- **জনসংখ্যা among বড় শহর**: rank 1 of 6: নাইরোবি 5545000, মোম্বাসা 1208333, কিসুমু 397957, নাকুরু 307990, এলদোরেত 289380, ম্যাকাকস 114109
- **সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা (মিটার) among বড় শহর**: rank 3 of 5: এলদোরেত 2095, নাকুরু 1850, নাইরোবি 1661, কিসুমু 1131, মোম্বাসা 50
- **জনসংখ্যা (স্থান নিবাসী মানুষের সংখ্যা)**: 2009: 3138369; 2010: 3240155; 2016: 5545000
- **আয়তন**: 696 বর্গ কিলোমিটার [imported from Wikipedia]
- **ব্যবহৃত ভাষা**:
  - ইংরেজি [no reference]
  - সোয়াহিলি [no reference]
  - Maasai [en] [no reference]
## অর্থনীতি

- **বিষয়ের অর্থনীতি**: economy of Nairobi [en] [no reference]
## সম্পর্ক

- **ভগ্নী নগরী**:
  - রিউ দি জানেইরু [no reference]
  - ডেনভার (1975 –) [no reference]
  - র‌্যালি (2022 –)[^s5]
  - খুনমিং [no reference]
  - পিংশিয়াং [no reference]
  - পারিন্টিন্স [no reference]
  - Colonia Tovar [en] [no reference]
## ইতিহাস

- **প্রতিষ্ঠা বা সৃষ্টির তারিখ**: 1899 [no reference]
নাইরোবির অবস্থান মূলত একটি জলাভূমি ছিল যা পশুপালনকারী জনগোষ্ঠী মাসাই, স্থায়ীভাবে বসবাসকারী আকাম্বা জনগোষ্ঠী, এবং কৃষিকাজনির্ভর কিকুয়ু জনগোষ্ঠী দ্বারা অধিকার করা ছিল।[^5] 'নাইরোবি' নামটি মাসাই ভাষার একটি অভিব্যক্তি থেকে এসেছে যার অর্থ ‘শীতল জল’, যা এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত ঠান্ডা পানির প্রবাহকে নির্দেশ করে।[^6] উগান্ডা রেলওয়ে আসার সাথে, স্যার জর্জ হোয়াইটহাউস এই স্থানটি একটি স্টোর ডিপো, শান্টিং গ্রাউন্ড এবং রেলওয়ে শ্রমিকদের ভারতীয় ক্যাম্পিং স্থল হিসেবে চিহ্নিত করেন। রেলওয়ের প্রধান প্রকৌশলী হোয়াইটহাউস এই স্থানটিকে বিশ্রামের জন্য উপযুক্ত মনে করেন, কারণ এটি উচ্চতায় বেশি, জলবায়ু সহনীয়, পর্যাপ্ত পানি সরবরাহ করে এবং লিমুরু এস্কার্পমেন্টের খাড়া উত্থানের আগে অবস্থিত।[^7][^8] তবে তার এই পছন্দ প্রটেক্টোরেট সরকারের কর্মকর্তাদের দ্বারা সমালোচিত হয় যারা মনে করতেন এই স্থানটি খুব সমতল, পানি নিষ্কাশনে খারাপ এবং অপেক্ষাকৃত অনুর্বর।[^5] ([ইতিহাস](https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF#ইতিহাস))

Topics: [Timeline of Nairobi](https://en.wikipedia.org/wiki/Timeline_of_Nairobi)

## মাল্টিমিডিয়া

- **রাতের দৃশ্য**: [Nairobi economic capital of africa.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_economic_capital_of_africa.jpg>) [no reference]
- **montage image [en]**: [Nairobi Montage A.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_Montage_A.jpg>) [no reference]
- **aerial view [en]**: [Nairobi Aerial Photo.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_Aerial_Photo.jpg>) [no reference]
- **ভিডিও**: [Google Timelapse- Nairobi, Kenya.webm](<https://commons.wikimedia.org/wiki/File:Google_Timelapse-_Nairobi,_Kenya.webm>) [no reference]
- **কমন্স বিষয়শ্রেণী**: [Nairobi](https://commons.wikimedia.org/wiki/Category:Nairobi) [no reference]
- **কমন্স গ্যালারি**: [Nairobi](https://commons.wikimedia.org/wiki/Nairobi) [imported from Wikipedia]
Article sections: [তথ্যসূত্র](https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF#তথ্যসূত্র) · [বহিঃসংযোগ](https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BF#বহিঃসংযোগ)

## web presence

- **দাপ্তরিক ওয়েবসাইট**: [nairobi.go.ke](https://nairobi.go.ke/) [imported from Wikipedia]
- **এক্স ব্যবহারকারী নাম**: [047County](https://x.com/047County) [no reference]
- **ফেসবুক আইডি**: [CountyGovernment047](https://www.facebook.com/CountyGovernment047) [no reference]
- **ইন্সটাগ্রাম ব্যবহারকারী নাম**: [nairobi_citycountygovernment](https://www.instagram.com/nairobi_citycountygovernment/) [no reference]
- **সাবরেডিট**: [nairobi](https://www.reddit.com/r/nairobi/) [no reference]
- **কোরা প্রসঙ্গ আইডি**: [Nairobi-Kenya-1](https://www.quora.com/topic/Nairobi-Kenya-1) [no reference]
- **হ্যাশট্যাগ**: [Nairobi](https://hashtags-hub.toolforge.org/Nairobi) [no reference]
- **উন্মুক্ত উপাত্ত প্রবেশদ্বার**: Nairobi open data [en] [no reference]
## তথ্যসূত্র

Statements: 9 sourced, 12 imported from Wikipedia, 43 without a reference. Labels in bn: 64 of 74.

- **বর্ণিত উৎস**: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একাদশ সংস্করণ (1911 Encyclopædia Britannica/Nairobi [en]) [no reference]
- **এখানে জন্মগ্রহণকারী ব্যক্তির জন্য বিষয়শ্রেণী**: Category:Births in Nairobi [en] [no reference]
- **এখানে মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য বিষয়শ্রেণী**: Category:Deaths in Nairobi [en] [no reference]
- **সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের জন্য বিষয়শ্রেণী**: বিষয়শ্রেণী:নাইরোবির ব্যক্তিত্ব [no reference]
- **যে উইকিমিডিয়া প্রকল্পের তালিকাভুক্ত**:
  - উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ [no reference]
  - উইকিপিডিয়া:আবশ্যকীয় নিবন্ধ/স্তর/৪ (2022) [no reference]
- **category for maps or plans [en]**: Category:Maps of Nairobi [en] [no reference]
- **category for the view of the item [en]**: Category:Views of Nairobi [en] [no reference]
- **বিষয়বস্তুর প্রধান বিষয়শ্রেণী**: বিষয়শ্রেণী:নাইরোবি [no reference]
Projects: wikipedia 211 (this language), wikivoyage 19 (this language), wikinews 5, wikiquote 3

- **গুগল নিউজ প্রসঙ্গ আইডি**: CAAqIQgKIhtDQkFTRGdvSUwyMHZNRFZrTkRrU0FtcGhLQUFQAQ
- **Treccani's Dizionario di Storia ID [en]**: nairobi
- **Naver Encyclopedia ID (pre-August 2026) [en]**: 1074255
- **Proleksis enciklopedija ID [en]**: 38283
- **কেবিপিডিয়া আইডি**: NairobiArea-Kenya
- **France 24 topic ID (French) [en]**: nairobi
- **archINFORM location ID [en]**: 8464
- **Who's on First ID**: 421174401
- **BlackPast.org ID [en]**: global-african-history/nairobi-kenya
- **Le Figaro tag ID [en]**: Nairobi
- **ওয়ার্ডনেট ৩.১ সিনসেট আইডি**: 08948355-n
- **museum-digital place ID [en]**: 20868
- **ফ্যাক্টগ্রিড আইটেম আইডি**: Q449252
- **iNaturalist place ID [en]**: 10957
- **HASC**: KE.NB
- **গোল্ডেন আইডি**: Nairobi-PJED
- **GitHub topic [en]**: nairobi
- **OpenWeatherMap city ID [en]**: 184745
- **আরকেডি থিসরাস আইডি**: 15689
- **Data Commons ID**: wikidataId/Q3870
- **Wikisimpsons article ID [en]**: 49149
- **ওয়ার্ল্ডক্যাট সত্তা আইডি**: E39PBJccgHVhXJcjCxQ6cXJxDq
- **National Historical Museums of Sweden ID [en]**: geo/24610d81-9de7-4a91-97fc-9bb4cf1b8c7e
- **ইসরায়েলের জাতীয় গ্রন্থাগার  আইডি**: 987007552644805171
- **ডেন স্টোর ডানস্কে আইডি**: Nairobi
- **OpenHistoricalMap relation ID [en]**: 2862891
- **ভিকিডিয়া আইডি**: fr:Nairobi
- **SBN place ID [en]**: TSAL000079
- **ভিকিডিয়া আইডি**: en:Nairobi
- **WikiKids ID [en]**: Nairobi
- **ভিকিডিয়া আইডি**: it:Nairobi
- **‎Yale LUX ID**: place/2594dec6-5ad7-4c29-9b82-864ef69905b3
- **Gran Enciclopèdia Catalana ID [en]**: nairobi-0
- **SNARC ID [en]**: Q1381
- **ভিকিডিয়া আইডি**: es:Nairobi
- **আইএসএনআই**: 000000010791732X
- **জিএনডি শনাক্তকারী**: 4041172-2
- **এলসিসিএন শনাক্তকারী**: n79011090
- **ভিআইএএফ আইডি**: 264835402
- **SVKKL authority ID [en]**: 0423566-Nairobi-Kena
- **Harper's tag [en]**: nairobi
- **British Museum place ID [en]**: x61211
- **Spanish Cultural Heritage thesauri ID [en]**: geografico/1150908
- **Mapcarta ID [en]**: Nairobi
- **এসইউডিওসি শনাক্তকারী**: 029153042
- **কানাডিয়ানা নাম কর্তৃপক্ষ আইডি**: ncf10290894
- **বিএনএফ শনাক্তকারী**: 118650453
- **ফ্রিবেইস আইডি**: /m/05d49
- **কার্লি আইডি**: Regional/Africa/Kenya/Localities/Nairobi/
- **জিওনেমস আইডি**: 184745
- **এনডিএল শনাক্তকারী**: 00628843
- **GNS Unique Feature ID [en]**: -2258072
- **এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনলাইন আইডি**: place/Nairobi
- **WOEID**: 1528488
- **ডিউই দশমিক শ্রেণীবিভাগ**: 2--67625
- **ওপেনস্ট্রিটম্যাপ সম্পর্ক চিহ্নিতকারী**: 9185096
- **MusicBrainz area ID [en]**: 4cc373f3-8b60-400b-8aa3-6df3fe4ab8fb
- **ফাস্ট আইডি**: 1204373
- **মহা রুশ বিশ্বকোষ অনলাইন আইডি**: 2246269
- **আইএসও ৩১৬৬-২**: KE-110
- **বিবিসি থিংস আইডি**: bfe2de9d-fde7-4781-89ca-1735ede10982
- **U.S. National Archives Identifier [en]**: 10044568
- **ওমেগাউইকি সংজ্ঞায়িত অর্থ**: 457020
- **এনকেসি শনাক্তকারী**: ge432139
- **এফআইপিএস ১০-৪ (দেশ ও অঞ্চল)**: KE05
- **Treccani আইডি**: nairobi
- **টিজিএন আইডি**: 7001116
- **গ্রান এনচিক্লোপেডিয়া কাতালানা আইডি**: 0045300
- **UN/LOCODE [en]**: KENBO
- **বিএনই আইডি (datos.BNE.es)**: XX453921
- **যুক্তরাজ্যের সংসদ থিসরাস আইডি**: 11803
- **ওয়াইএসও আইডি**: 110125
- **CERL Thesaurus ID [en]**: cnl00030086
- **ট্রিপঅ্যাডভাইজর আইডি**: 294207
- **ফেসবুকে স্থানটির আইডি**: 114751268540391
- **Gynopedia ID [en]**: Nairobi
- **এনসাইক্লোপিডিয়া ইউনিভার্সাল আইডি**: nairobi
- **BBC News topic ID**: cq26565v4d9t
- **বাবেলনেট আইডি**: 00015561n
- **Daum Encyclopedia ID [en]**: b03n2669a
- **কমিক ভাইন আইডি**: 4020-61168
- **De Agostini ID [en]**: Nairobi
- **Store norske leksikon-ID**: Nairobi
- **অনলাইন PWN বিশ্বকোষীয় আইডি**: 3945429
- **গুগল মানচিত্র সিআইডি**: 17856493610344092236
- **আন্তঃভাষিক সূচক আইডি**: i83637
- **Treccani's Enciclopedia Italiana ID [en]**: nairobi

[^1]: [ডিগ্রিতে নাইরোবি](http://www.perceptivetravel.com/issues/0506/hein.htm) (perceptivetravel.com). Authors: Perceptive Travel
[^2]: [কারুরা: আমরা কি বনকে ছেড়ে শুধু গাছ দেখছি?](http://www.nationaudio.com/News/EastAfrican/0211/Opinion/Opinion3.html) (nationaudio.com). Authors: The East African. Publisher: nationmedia.com. Published: 1998-11-02
[^3]: [ভ্রমণ এবং ভিসা তথ্য](http://www.unhabitat.org/content.asp?typeid=19&catid=546&cid=4939) (unhabitat.org). Authors: United Nations
[^4]: [নাইরোবি, কেনিয়া – সূর্যোদয়, সূর্যাস্ত, ভোর এবং গোধূলির সময়, টেবিল](http://www.gaisma.com/en/location/nairobi.html) (gaisma.com). Authors: Gaisma
[^5]: ডোনাল্ড বি. ফ্রিম্যান, সিটি অফ ফার্মার্স: ইনফর্মাল আরবান এগ্রিকালচার ইন দ্য ওপেন স্পেসেস অফ নাইরোবি, কেনিয়া, ম্যাকগিল-কুইনস প্রেস - এমকিউইউপি, ১ মার্চ ১৯৯১
[^6]: ফ্রেডেরিক ল্যান্ডি, আরবান ন্যাশনাল পার্কস টু নেচার্ড সিটিজ ইন দ্য গ্লোবাল সাউথ: দ্য কোয়েস্ট ফর ন্যাচারবানিটি, স্প্রিংগার, ২০ জুলাই ২০১৮, পৃষ্ঠা ৫০
[^7]: অ্যান-মারি ডেইসার, মুগওইমা এনজুগুনা, কেনিয়াতে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ইউসিএল প্রেস, ৭ অক্টোবর ২০১৬, পৃষ্ঠা ৭৬
[^8]: [নাইরোবি: জাতীয় রাজধানী এবং আঞ্চলিক কেন্দ্র](http://www.unu.edu/unupress/unupbooks/uu26ue/uu26ue0o.htm) (unu.edu). Authors: United Nations University
[^9]: [চিফলেস সমাজে ঔপনিবেশিক চিফ](https://api.semanticscholar.org/CorpusID:154551781#id-name=এস২সিআইডি) (api.semanticscholar.org). Authors: Tignor, Robert L.. Journal: দ্য জার্নাল অফ মডার্ন আফ্রিকান স্টাডিজ · vol. ৯ · no. ৩ · pp. ৩৩৯-৩৫৯. Published: 1971. Identifiers: [DOI 10.1017/S0022278X00025131](https://doi.org/10.1017/S0022278X00025131)
[^10]: রোমান অ্যাড্রিয়ান সাইব্রিউস্কি, ক্যাপিটাল সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড: এন এনসাইক্লোপিডিয়া অফ জিওগ্রাফি, হিস্ট্রি, অ্যান্ড কালচার, এবিসি-সিএলআইও, ইউএসএ, ২০১৩, পৃষ্ঠা ৩০৩
[^11]: দ্য ইস্টার্ন আফ্রিকা জার্নাল অফ হিস্টোরিকাল অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস রিসার্চ, ভলিউম ১, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, ৮ পাবলিশার্স, ১৯৯৬
[^12]: [ম্যালেরিয়া সম্পর্কে অস্বস্তিকর সত্য](http://www.spectator.co.uk/2009/12/the-inconvenient-truth-about-malaria/) (spectator.co.uk). Authors: Reiter, Paul. Newspaper: স্পেক্টেটর. Published: 2009-12-05
[^13]: [ব্যক্তি যিনি নাইরোবিকে বিউবোনিক প্লেগ থেকে বাঁচিয়েছিলেন – ওয়াওয়া](http://owaahh.com/meet-the-man-who-saved-nairobi-from-the-bubonic-plague/) (owaahh.com). Newspaper: ওয়াওয়া. Published: 2014-04-16
[^14]: সানা আইয়ার, কেনিয়াতে ভারতীয়রা: ডায়াস্পোরার রাজনীতি, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রেস, ২০১৫, পৃষ্ঠা ৪২
[^15]: ক্লেয়ার সি. রবার্টসন, ট্রাবল শোড দ্য ওয়ে: নাইরোবি এলাকায় নারী, পুরুষ, এবং বাণিজ্য, ১৮৯০–১৯৯০, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি প্রেস, ১৯৯৭, পৃষ্ঠা ১৬
[^16]: [মেরিয়াম-ওয়েবস্টারস ভূগোলিক অভিধান](https://books.google.com/books?id=GN9UQMuNQNkC&pg=PA786) (books.google.com). Authors: Merriam-Webster, Inc. Publisher: মেরিয়াম-ওয়েবস্টার. Pages: ৭৮৬. Published: 1997
[^17]: ব্রিটানিকা,
নাইরোবি  ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ জুন ২০১৯ তারিখে, britannica.com, USA, accessed on July 7, 2019
[^18]: গার্থ অ্যান্ড্রু মায়ার্স, ভেরান্ডাস অফ পাওয়ার: কলোনিয়ালিজম অ্যান্ড স্পেস ইন আরবান আফ্রিকা, সিরাকিউজ ইউনিভার্সিটি প্রেস, ২০০৩
[^19]: [নাইরোবি/কেনিয়াতে স্থানীয় হাউজিং এস্টেট পরিকল্পনার ধারণা ও পরিকল্পনা, ১৯১৮-১৯৪৮।](https://api.semanticscholar.org/CorpusID:150702513#id-name=এস২সিআইডি) (api.semanticscholar.org). Authors: Martin, A. M.; Bezemer, P. M.. Journal: প্ল্যানিং পারস্পেকটিভস · vol. ৩৫ · no. ৪ · pp. ৬০৯-৬৩৪. Published: 2020. Identifiers: [DOI 10.1080/02665433.2019.1602785](https://doi.org/10.1080/02665433.2019.1602785) · [Bibcode 2020PlPer..35..609M](https://ui.adsabs.harvard.edu/abs/2020PlPer..35..609M)
[^20]: কেনিয়া মাউন্টেন. Authors: Dutton, E. A. T.. Publisher: জোনাথন কেপ · লন্ডন. Pages: ১-২. Published: 1929
[^21]: এলকিন্স, ক্যারোলিন. ব্রিটেনস গুলাগ: দ্য ব্রুটাল এন্ড অফ এম্পায়ার ইন কেনিয়া. যুক্তরাজ্য, পিমলিকো, ২০০৫।
[^22]: [COTU(K)-এর ইতিহাস – সেন্ট্রাল অর্গানাইজেশন অফ ট্রেড ইউনিয়ন্স (COTU-K)](https://cotu-kenya.org/history-of-cotuk/) (cotu-kenya.org)
[^23]: [নাইরোবি সাধারণ ধর্মঘট, ১৯৫০: প্রতিবাদ থেকে বিদ্রোহ পর্যন্ত](https://libcom.org/library/nairobi-general-strike-1950-protest-insurgency) (libcom.org)
[^24]: "আমাদের ইতিহাস"  ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ মার্চ ২০১৭ তারিখে, কেনিয়াট্টা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।
[^25]: [নাইরোবি বিমানবন্দর প্রকল্প](http://www.worldbank.org/projects/P001235/nairobi-airport-project?lang=en) (worldbank.org). Publisher: বিশ্ব ব্যাংক
[^26]: [চতুর্থ বার্ষিকীতে দূতাবাস বোমা হামলার স্মরণে নীরব অনুষ্ঠান](http://www.usembassy.gov/nairobi/wwwhrann.html) (usembassy.gov). Authors: মার্কিন দূতাবাস
[^27]: "কিবাকি আনুষ্ঠানিকভাবে ৩০ বিলিয়ন শিলিং ব্যয়ে নির্মিত থিকা সুপারহাইওয়ে উদ্বোধন করবেন"  ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ মে ২০১৭ তারিখে, দ্য নেশন, ৫ নভেম্বর ২০১২।
[^28]: [কেনিয়া নতুন চীনা অর্থায়নে নির্মিত রেলওয়ে উদ্বোধন করেছে](https://www.aljazeera.com/news/2017/5/31/kenya-inaugurates-new-chinese-funded-railway) (aljazeera.com)
[^29]: [নাইরোবি কাউন্টি স্পিকার বিয়াট্রিস এলাচি পদত্যাগ করেন](https://www.businessdailyafrica.com/news/counties/Nairobi-County-Speaker-Beatrice-Elachi-resigns/4003142-5607116-1413rf2/index.html) (businessdailyafrica.com). Authors: বনফেস ওতিয়েনো. Website: বিজনেস ডেইলি আফ্রিকা. Published: 2020-08-11
[^30]: [কেনিয়া: প্রাক্তন নাইরোবি গভর্নর মাইক সোনকো কি ফিরে আসতে পারবেন?](https://www.theafricareport.com/56119/is-former-nairobi-governor-mike-sonkos-career-finished-now-he-has-been-impeached/) (theafricareport.com). Authors: কিরুগা, মরিস. Published: 2020-12-22
[^31]: [অ্যাসেম্বলি স্পিকার বেনসন মুটুরা নাইরোবির ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে শপথ নিলেন – ভিডিও](https://nairobinews.nation.co.ke/news/assembly-speaker-benson-mutura-sworn-in-as-acting-nairobi-governor) (nairobinews.nation.co.ke). Authors: ওমুলো, কলিন্স. Published: 2020-12-21
[^32]: [নাইরোবি এক্সপ্রেসওয়ে](https://nairobiexpressway.ke) (nairobiexpressway.ke)
[^33]: [গভর্নর সাকাজা গ্রীন পার্ক টার্মিনাস উদ্বোধন করেন](https://nation.africa/kenya/counties/nairobi/governor-sakaja-commissions-green-park-terminus-4040016) (nation.africa). Website: Nation. Published: 2022-12-01
[^34]: [সাশ্রয়ী মূল্যের আবাসন – কেনিয়া নিউজ এজেন্সি](https://www.kenyanews.go.ke/category/house/) (kenyanews.go.ke). Published: 2024-09-27
[^35]: [নাইরোবি কাউন্টি](http://countytrak.infotrakresearch.com/nairobi-county/) (countytrak.infotrakresearch.com). Website: ইনফোট্র্যাক
[^s1]: [আর্কইনফর্ম](https://www.archinform.net/ort/8464.htm) (archinform.net). Identifier: archINFORM location ID [en]: 8464. Retrieved: 2018-08-06
[^s2]: [cnig.gouv.fr/wp-content/uploads/2020/02/CNT-PVM_révisé_2020-01-27-1.pdf](http://cnig.gouv.fr/wp-content/uploads/2020/02/CNT-PVM_r%C3%A9vis%C3%A9_2020-01-27-1.pdf) (cnig.gouv.fr)
[^s3]: [French order of 4 Nov. 1993 about names of states and capitals](https://www.wikidata.org/wiki/Q2864340)
[^s4]: [www.c40.org/es/steering-committee/governor-sakaja-arthur-johnson/](https://www.c40.org/es/steering-committee/governor-sakaja-arthur-johnson/) (c40.org)
[^s5]: [Nairobi City and the city of Raleigh, North Carolina ink twining agreement](https://nairobi.go.ke/nairobi-city-city-raleigh-north-carolina-ink-twining-agreement/) (nairobi.go.ke). Language: en. Retrieved: 2023-11-01

Composed by rule from Wikidata item Q3870 (composition/0.3, view/0.2, design/0.2).

